,

নাসিরনগরে প্রেম সংক্রান্ত ঘটনায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিনগরে চাচার রিকাঘাতে আশরাফুল ইসলাম শান্ত (২০) নামে এক ভাতিজা নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক চাচা আক্কাসকে(৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এ ঘটনায় নিহত যুবকের মা রোমানা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। এর আগে শুক্রবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়,উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের মাহফুজ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম শান্ত (২০) তারই চাচাত বোনের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিষয়টি মেনে নিতে পারেনি চাচা আক্কাস আলী।এনিয়ে সালিশও হয়েছে। এঘটনার জের ধরে ঘটনার রাতে প্রতিবেশি ভাতিজার ঘরে ঢুকে শান্ত (২০)কে ঘুম থেকে উঠিয়ে বুকে ছুরিকাঘাতে করে চাচা।এতে শান্ত মারাত্মকভাবে আহত হয়।আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা সে  যায়। নিহতের পরিবারের অভিযোগ, চাচা আক্কাস আলী ধারালো অস্ত্র নিয়ে রাতে ঘরে প্রবেশ করে ঘুম থেকে উঠিয়ে ছুরিকাঘাতে করে ভাতিজা শান্তকে হত্যা করে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক জানান,এ ঘটনায় নিহতের মা  বাদী হয়ে থানায় মামলা করেন। চাচা আক্কাস আলীকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদরে জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক