রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেইলরের সেঞ্চুরিও জিম্বাবুয়ের হার এড়াতে পারলো না

news-image

স্পোর্টস ডেস্ক : করোনা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই পাকিস্তানের বিপক্ষে জয়ের ভালো সুযোগ পেয়েছিল জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলরের সেঞ্চুরি পথ তৈরি করে দিয়েছিল দলটিকে। কিন্তু স্লগ ওভারে দারুণ বোলিংয়ে পাকিস্তানকে জয় উপহার দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজ।

শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৬ রানে হারিয়েছে পাকিস্তান।

এই ম্যাচ দিয়েই করোনার পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরল পাকিস্তানে। আইসিসি ওয়ানডে সুপার লিগেও দুই দলের প্রথম ম্যাচ ছিল এটি।

রাওয়ালপিন্ডিতে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৮১ রান করেছিল পাকিস্তান। সর্বোচ্চ ৭১ রান করেন হারিস সোহেল। ৫৮ রান করেন ইমাম-উল-হক।

জবাবে টেইল ১১২ রানের ইনিংসে দলকে জয়ের পথে রেখেছিলেন। ওয়েসলি মাধেভেরের ব্যাট থেকে আসে ৫৫ রান। শেষ ৩০ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৪৮ রান। টেইলর ও মাধেভেরে উইকেটে থাকায় জিম্বাবুয়ের ভালো সুযোগই ছিল।

কিন্তু তাদের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ান আফ্রিদি ও ওয়াহাব। টেইলরকে শাহিন আর মাধেভেরেকে ফিরিয়ে দেন ওয়াহাব। বাকি উইকেটগুলোও ভাগ করে নেন দুজনে। শাহিন আফ্রিদি ৫ উইকেট শিকার করেন। ওয়াহাব নিয়েছেন ৪টি।

ম্যাচসেরা হয়েছেন টেইলর। রবিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ‍দুই দল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী