,

বাসচাপায় দাগনভূঞায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞার বসুরহাট রোডে বাসচাপায় সিএনজি অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।

নিহত জাকারিয়া ফুলবাড়ির সোলাইমানের ছেলে আর আইনুল হক নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দাগনভূঞা বসুরহাট রোডে ড্রিম লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক ফেনী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন তিনজন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান