সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক ডা. এম এ জলিল করোনায় মারা গেলেন

news-image

নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ জলিল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২:২০ মিনিটে ঢাকা সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের সকলের শ্রদ্ধেয় এবং প্রিয় শিক্ষক অধ্যাপক এম এ জলিল স্যার আজ শুক্রবার ১২:২০ মি: এ কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি সকলের কাছে পিতৃতুল্য এবং অসম্ভব জনপ্রিয় শিক্ষক ছিলেন।’

ডা. এম এ জলিলের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা এফডিএসআর এর পক্ষ থেকে স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা করছি। একইসঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

বিভিন্ন মেডিকেল কলেজে ফিজিওলজির অধ্যাপনা করেছেন অধ্যাপক ডা. এম এ জলিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং অবসরের পর কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্বপালন করেছেন এই চিকিৎসক।

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ