শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলমানদের মোদির শুভেচ্ছা

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মানবজাতির শিরোমণি মহানবী মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিন। করোনা মহামারীর কারণে এবার মুসলিমবিশ্বে স্বাস্থ্যবিধি মেনেই দিনটি উদযাপিত হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিনটি সবার মাঝে আরও সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

শুক্রবার এক টুইটে এই আশাবাদ ব্যক্ত করেন নরেন্দ্র মোদি।

মোদি লিখেছেন- মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, দিনটি সর্বত্র আরও সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে। সবাই সুস্থ ও সুখী হোক।

মোদি ছাড়াও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন তেলেঙ্গনা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

প্রসঙ্গত, ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের এ দিনে মাত্র ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) হিসেবে পালন করে আসছে বিশ্বের মুসলমান সম্প্রদায়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ