শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে ধর্ষণ করে খুন করতে পারতো ওরা : আমিশা প্যাটেল

news-image

বিনোদন ডেস্ক : ভারতের বিহারে বিধানসভা নির্বাচনী প্রচারের উত্তাপের মধ্যেই ভাইরাল একটি অডিও। আর তাতে হৈচৈ পড়ে গিয়েছে। ওই অডিওর কণ্ঠস্বর অভিনেত্রী আমিশা প্যাটেলের বলে দাবি করা হচ্ছে। আর তাতে শোনা যাচ্ছে, এলজেপি প্রার্থী চন্দ্র প্রকাশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন অভিনেত্রী। বিহারে তাঁকে ধর্ষণ করা হতে পারত বলেও আশঙ্কাপ্রকাশ করছেন তিনি।

সাক্ষাৎকারে আমিশা প্যাটেল বলেন, চন্দ্র প্রকাশের কথাতেই বিহারে ভোটপ্রচারে গিয়েছিলাম। কিন্তু উনি ভয়ঙ্কর একটা লোক। ব্ল্যাকমেইল, হুমকি দিয়ে বেড়ান। আমাকে তো বটেই, আমার সঙ্গীদেরও হুমকি দিয়েছেন তিনি। খুব বাজে ব্যবহার করেছেন। মুম্বাইতে ফিরে আশার পরেও ফোনে, এসএমএসে হুমকি এসেছে।

আমিশা আরও বলেন, ওখানে আমাকে ধর্ষণ করে খুন করতে পারতো ওরা। কোনও নিরাপত্তাই ছিল না। আমার গাড়ি ঘিরে রেখেছিল ওর লোকেরা। ওই দিনই বিমান ধরার কথা ছিল। কিন্তু একটা গ্রামে আটকে দিয়েছিল আমাকে। ওর কথা না শুনলে ওখানে ছেড়ে আসার হুমকিও দিয়েছিল।

অভিনেত্রী আরও বলেন,চন্দ্র প্রকাশের মতো অপরাধীকে কঠিন শাস্তি দেওয়া উচিত। খুব খারাপ একটা মানুষ। সংবাদমাধ্যমে মুখ খোলায় লাগাতার হুমকি পাচ্ছি। ওর মুখোশটা দুনিয়ার কাছে খুলে দেব।

গত ২৬ অক্টোবর বিহারের ঔরঙ্গবাদে গিয়েছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। চিরাগ পাসোয়ানের দল এলজেপি-র প্রার্থী প্রকাশ চন্দ্রের হয়ে ভোটপ্রচার করেন অভিনেত্রী। ওই প্রচারের পরই একটি অডিও ভাইরাল হয়। তাতে আমিশাকে বলতে শোনা যায়, প্রকাশ চন্দ্র তাঁর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন। সূত্র : জি নিউজ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা