,

মেহেদিতে রাঙালেন কাজল, বিয়ে শুক্রবার

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা কাজল আগারওয়াল। আজ মেহেদি অনুষ্ঠান, কাল বিয়ে।

নিউজ এইটিন জানায়, পাত্র, ব্যবসায়ী এবং ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুকে বিয়ে করছেন কাজল। ৩৫ বছর বয়সী কিচলুর সঙ্গে দীর্ঘদিনের প্রেম অভিনেত্রীর।

গত মাসেই এ জুটির বাগদান অনুষ্ঠিত হয়েছিল। ব্যক্তিগত জীবন বরাবরই গোপন রাখতেন কাজল। তবে বাগদানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিচলুর সঙ্গে ছবি শেয়ার করা শুরু করেন।

শুক্রবার বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে জমকালো আয়োজন শুরু হয়ে গেছে কাজলের পরিবারে। বিয়েতে সংবাদমাধ্যমের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। শুধু নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই চার হাত এক হবে কাজল-কিচলুর।

এদিকে বৃহস্পতিবার গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন দক্ষিণী নায়িকা। ইনস্টগ্রামে মেহেদি রাঙা হাতের ছবি দিয়েছেন তিনি। হাস্যমুখ কাজলের গায়ে দেখা গেছে হালকা সবুজ ব্লক প্রিন্টের কুর্তি এবং দোপাট্টা।

প্রসঙ্গত, ২০০৪ সালে ইন্ডাস্ট্রিতে আগমন কাজলের। তামিল-তেলেগুর পাশপাশি তিনি বলিউডেও অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা