,

ফ্রান্সে গির্জার পাশে ছুরি হামলায় ৩ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিচ শহরের একটি গির্জার পাশে ছুরি দিয়ে এক ব্যক্তির হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। শহরটির মেয়র এই ছুরি হামলার ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ ও দেশটির গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

নিচ শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্টোরসি বলেছেন, ছুরি হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ‘নটরডেম বাসিলিকার প্রাণকেন্দ্রে ওই সন্ত্রাসী হামলার সবকিছু শনাক্ত হয়েছে’ বলেও নিশ্চিত করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, পুলিশের অভিযান চলছে। সবাইকে ওই এলাকায় চলাচল থেকে বিরত থাকার অনুরোধ করেছেন তিনি। দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে পুলিশ।

ফ্রান্সের গণমাধ্যমগুলো জানিয়েছে, ছুরি হামলায় নিহতদের একজন নারী। তার শিরশ্ছেদ করা হয়েছে। হামলার দশ মিনিটের মাথায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার ব্যাপারে এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাওয়া লকডাউন নিয়ে দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্সের বক্তৃতা চলাকালীন হামলার খবর পেয়ে দেশটির সংসদে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

এ মাসের মাঝামাঝি প্যারিসে এক ব্যক্তি ছুরি হামলা চালিয়ে এক স্কুল শিক্ষককে হত্যা করে। এর পর ওই হামলা নিয়ে বিশ্বব্যাপী তুমুল আলোড়নের মধ্যেই দেশটিতে ফের এমন ছুরি হামলায় হতাহতের ঘটনা ঘটলো।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের