,

টাইফুনের আঘাতে ভিয়েতনাম লণ্ডভণ্ড, নিহত ২৫

news-image

অনলাইন ডেস্ক : ভিয়েতনামে শক্তিশালী টাইফুন ‘মোলাভি’র আঘাতে বিপর্যস্ত জনজীবন। টাইফুনে এ পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। টাইফুন আঘাতের পর মুষলধারে বৃষ্টিতে ভূমিধসে নিখোঁজদের উদ্ধারে সেনা সদস্য ও ভারী যন্ত্র মোতায়েন করা হয়েছে।

বুধবার মধ্যাঞ্চলীয় প্রদেশ কুয়াং নামের বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে এই ঝড় আঘাত হানলে অন্তত ১৩ জন নিহত হন। এছাড়াও ১২ মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো ৪০ জন নিখোঁজ রয়েছেন।

মোলাভির তাণ্ডবে ৫৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও লাখ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। সরকারি তথ্য বলছে, ঝড়ের চূড়ান্ত পর্যায়ে এসে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার চেষ্টা ব্যাহত হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দু’দিন আগে তীরে ফিরতে গিয়ে নৌকাডুবির পর ১২ মৎস্যজীবীর মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে বের করতে দু’টি নৌযান মোতায়েন করা হয়েছে।

অক্টোবর থেকেই ভিয়েতনামে একের পর ঝড়, ভারী বৃষ্টি ও বন্যা আঘাত হেনে যাচ্ছে। এতে লাখ লাখ লোক আক্রান্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা