,

ম্যাক্রনের ব্যাঙ্গচিত্র, কার্টুনিস্টের চুক্তি বাতিল ফরাসি দূতাবাসের

news-image

অনলাইন ডেস্ক : ইমানুয়েল ম্যাক্রনকে বিদ্রূপ করে কার্টুন আঁকায় মৌরতানিয়ার বিখ্যাত কার্টুনিস্ট খালিদ ওলেদ মাওলা ইদরিসের সঙ্গে চুক্তি বাতিল করেছে ফ্রান্সের দূতাবাস।

এই শিল্পকর্মকে আপত্তিকর ও ফরাসি প্রজাতন্ত্রের প্রতীকের প্রতি অবমাননা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। রিমটুডে ডট নেটের খবরে এমন তথ্য জানা গেছে।

ফ্রান্সে মহানবীকে (সা.) নিয়ে পরিহাসমূলক কার্টুন ও ম্যাক্রনের ইসলাম বিদ্বেষ উসকে দেয়ার প্রতিক্রিয়ায় তিনি কার্টুনটি এঁকেছিলেন।

তবে ফরাসি দূতাবাসের এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

ম্যাক্রন যেখানে মত ও বাকস্বাধীনতার সুরক্ষার জোর দাবি করে আসছেন, এই ঘটনা একেবারেই তার বিপরীত বলে মনে করছেন তারা। বাকস্বাধীনতার প্রতি ফ্রান্সের পরিহাস হিসেবে দেখছেন এই ঘটনাকে।

ম্যাক্রন মৌলবাদী ইসলামের বিপরীতে দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখা নিয়ে দৃঢ়কণ্ঠে কথা বলেন। ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না বলেও জানান তিনি।

এতে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। বিভিন্ন দেশে ফরাসি পণ্য বয়কটেরও ডাক দেয়া হয়েছে।

এদিকে বিশ্বাসের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করার জন্য ও ফ্রান্সের লাখ লাখ মুসলিমকে অবজ্ঞা করার জন্য ফরাসি প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি