,

প্রবাসীকে গুলি করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

news-image

সাভার প্রতিনিধি : সাভারে ইতালিপ্রবাসী এক ব্যক্তিকে গুলি করে পাঁচ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা আহত অবস্থায় ওই প্রবাসীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাভারের আমিনবাজার এলাকার তুরাগ ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই প্রবাসীর নাম মোহাম্মদ আমানুল্লাহ (৪০)। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে।

আহতের স্ত্রী সুমা আক্তার বলেন, বাড়ি নির্মাণ করার জন্য আমিন বাজার ইসলামী ব্যাংক থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা উঠিয়ে ট্যাক্সিযোগে বাড়িতে ফিরছিলাম আমরা। আমাদের গাড়িটি ভাকুর্তা লোহার ব্রিজ পার হয়ে একটু সামনে গেলে পুলিশ চেকপোস্টের সামনে পৌঁছালে পাঁচটি মোটরসাইকেলযোগে ১০ জন ছিনতাইকারী আমাদের গাড়ির গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা পর পর পাঁচটি গুলি করে এর মধ্যে একটি গুলি আমার স্বামীর বাম পায়ে বিদ্ধ হয়।

তিনি আরও বলেন, যে ছিনতাইকারীরা আমাদের গাড়িটি গতিরোধ করে গুলি করে টাকা ছিনিয়ে নেয় তাদেরকে আমরা ব্যাংকের ভেতরে বসে থাকতে দেখেছি। এদের মধ্যে কয়েকজন আমাদের আশপাশ দিয়ে ঘোরাফেরা করে এবং আমরা কত টাকা পাঠাচ্ছি তাও তারা পর্যবেক্ষণ করে এবং সেখান থেকেই আমাদের পিছু নেয়।

ছিনতাইকারীরা আমার স্বামীর মাথা শরীরসহ বিভিন্ন জায়গায় পাঁচটি গুলি করলে কোনো শব্দ হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান