বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার মামলায় দেবাশীষ বিশ্বাস কারাগারে

news-image

নিউজ ডেস্ক : প্রতারণার মামলায় উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় এদিন দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, ২০১৯ সালের ৩০ জুলাই লিটন সরকার ইমন নামে এক ব্যক্তি দেবাশীষ বিশ্বাসের মা গায়েত্রী বিশ্বাস প্রযোজিত ‘মায়ের মর্যাদা’, ‘শুভ বিবাহ’, ‘অপেক্ষা’ এবং ‘অজান্তে’ সিনেমা পিএনটিভি ইউটিউব চ্যানেলে বাণিজ্যিকভাবে প্রচারের জন্য ক্রয় করেন। ১ লাখ ৪০ হাজার টাকায় ৬০ বছরের জন্য সিনেমা চারটি কেনার পর ওই ব্যক্তি তার চ্যানেলে আপলোড করলে ইউটিউব কর্তৃপক্ষ কপিরাইট ইস্যুতে চ্যানেলটি বন্ধ করে দেয়। তখন তিনি জানতে পারেন, সিনেমাগুলো আসামিরা এর আগে ২০১৭ সালে অন্য ব্যক্তিদের কাছে বিক্রি করেছিলেন।

এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সিএমএম আদালতে লিটন সরকার ইমন বাদী হয়ে দেবাশীষ বিশ্বাসের নামে প্রতারণার মামলা করেন। একই বছর ৫ ডিদেসেম্বর আসামির আদালতে হাজির হতে সমন জারি করা হলেও আসামিরা হাজির না হওয়ায় গত ২১ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করেন আদালত।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে