,

বিশ্বের দ্রুততম মানব কোলম্যান দুই বছর নিষিদ্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : ১০০ মিটারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ান কোলম্যান দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তিনবার ডোপ টেস্টে অনুপস্থিত থাকায় এই নিষেধাজ্ঞার খড়্গ নেমে এসেছে তার কাঁধে।

এ বছরের ১৪ মে থেকে কার্যকর হচ্ছে কোলম্যানের নিষেধাজ্ঞা। অর্থাৎ আগামী বছর টোকিও অলিম্পিকে খেলা হচ্ছে না যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেটের।

নিয়ম অনুযায়ী কোনো অ্যাথলেট এক বছরে তিনবার ডোপ টেস্টে অনুপস্থিত থাকলে দুই বছর নিষিদ্ধ হবেন। কোলম্যান ২০১৯ সালের ১৬ জানুয়ারি প্রথম ডোপ টেস্টে অংশ নেননি। একই বছর ২৬ এপ্রিলও তিনি অনুপস্থিত ছিলেন। এরপর গত ৯ ডিসেম্বরও ডোপ পরীক্ষায় অংশ নেননি কোলম্যান।

২০১৯ সালে দোহায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনা জিতেন কোলম্যান। শাস্তির বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিলের জন্য ৩০ দিন সময় পাবেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি