,

যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের প্রতীক হাতি ও গাধা কেন?

news-image

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের প্রতীকগুলো প্রায় শতাব্দী প্রাচীন। ১৮০০ সালের দিকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক কার্টুন নিয়ে লোকজন খুব চুলচেরা বিশ্লেষণ করত। কার্টুনের মাধ্যমে প্রেরিত বার্তা কখনো হতো বেশ কঠোর, কখনো বেশ জটিল ও বহুমাত্রিক অর্থবহ, আবার কখনো হতো হালকা কৌতুকের বিষয়। এসব কার্টুন ইতিবাচক বা নেতিবাচক—উভয় অর্থেই ব্যবহৃত হতো। যেমন, গাধা হতে পারে কষ্টসহিষ্ণুতার প্রতীক, আবার একে হাস্যরস বা বোকার প্রতীক হিসেবেও দেখা চলে। তেমনি হাতি হতে পারে মহান কিছু, আবার হতে পারে বিদঘুটে কিছুর প্রতীক। হতে পারে স্থিতিশীলতার স্তম্ভ অথবা রাজা-বাদশাদের বাহনের প্রতীক।

প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন ছিলেন যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট (১৮২৯-১৮৩৭)। নির্বাচনের সময় রাজনৈতিক প্রতিপক্ষ তাঁকে ‘জ্যাকঅ্যাস’ অর্থাৎ গাধা বলে ডাকত। জ্যাকসন নামটি পছন্দ করেন এবং গাধাকে নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করেন। ওই সময় একজন কার্টুনশিল্পী তাঁর মাথাটা একটি গাধার শরীরের ওপর বসিয়ে কার্টুন আঁকেন। অবশিষ্ট রাজনৈতিক জীবনে অ্যান্ড্রু জ্যাকসনকে এই গাধার ছায়া বহন করতে হয়। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের অবসানের পর ডেমোক্র্যাট দলীয় অন্য নেতাদেরও প্রতীক হয়ে ওঠে গাধা।

প্রায় একই সময়ে একজন কার্টুনশিল্পী হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে উপস্থাপন করেন। ওই সময় প্রশাসনের নানা কেলেঙ্কারিতে অতিষ্ঠ হয়ে তিনি ওই প্রতীকের কথা চিন্তা করেছিলেন। এরপর অন্যান্য কার্টুনশিল্পীও এই প্রতীক লুফে নেন। সেই থেকে নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রতীক গাধা আর রিপাবলিকানদের প্রতীক হাতি।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক