,

বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নেয়ার এখনই সময়

70845_f5আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবশ্যই নিজেদের মতপার্থক্যগুলো দূরে সরাতে হবে। গতকাল গালফ নিউজের এক সম্পাদকীয়তে এ কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়াকে দেশটির একটি দুর্নীতি-বিরোধী আদালত জামিন দিয়েছে। তাকে জামিন দেয়ার সিদ্ধান্ত তার ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার উত্তেজনা কিছুটা প্রশমিত করতে পারে। দেশের স্বার্থে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে নিজেদের শত্রুতা অবশ্যই দূরে রাখতে হবে দু’ নেত্রীকে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। তার বিরুদ্ধে চ্যারিটেবল ফান্ড সংক্রান্ত দু’টি দুর্নীতি মামলা রয়েছে। সহিংসতা উস্কে দেয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খালেদার মামলা দুটোকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযোগ বলেই প্রচার করে তার সমর্থকরা। অপরদিকে সরকার অবধারিতভাবেই বিশ্বাস করে অন্য কিছু। তবে এ নিয়ে সন্দেহ নেই যে, বাংলাদেশ রাজনৈতিক ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতার এক অতল গহ্বরে ঘুরপাক খাচ্ছে। দেশটির অর্থনীতির ধ্বংস অনুমান করা যাচ্ছে। আন্তর্জাতিক সমপ্রদায়ের জন্য এখনই পদক্ষেপ নেয়ার সময়। বিবদমান দুই নেত্রীকে নিজেদের মতপার্থক্য দূরে সরিয়ে অর্থপূর্ণ সংলাপের জন্য আহ্বান জানানো উচিত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ