,

ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক রেখে বাজার নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির

news-image

নিজস্ব প্রতিবেদক : জোর জবরদস্তি নয়, বরং ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক রেখে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মাহমুদ উস সামাদ চৌধুরী, তাহজীব আলম সিদ্দিকী, সেলিম আলতাফ ও সুলতানা নাদিরা।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আলু, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আগেভাগে চাহিদা নির্ধারণ করতে হবে। সে অনুযায়ী পণ্য মজুত রাখার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। এ ক্ষেত্রে কোনো পণ্যে চাহিদা কত তা অন্তত পাঁচ-ছয় মাস আগে নির্ধারণ করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা পর আমদানির উদ্যোগ নিতে হবে।

এ ছাড়া নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হলে তা মোকাবিলায় অর্থ, বাণিজ্য, কৃষি ও খাদ্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে বৈঠক করে সমস্যা চিহ্নিত করা এবং পদক্ষেপ নেওয়ার জন্য কমিটি সুপারিশ করেছে।

কমিটির সভাপতি তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীদের সঙ্গে জোর জবরদস্তি করে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি বলেন, আলুর দাম বাড়ার কোনো কারণ নেই। আলু উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের