শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উইঘুরের সমর্থন এবার ডোনাল্ড ট্রাম্পের দিকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এরইমধ্যে কে বিজয়ী হবেন তা নিয়ে চলছে আলোচনা। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্বাসিত বেশিরভাগ উইঘুরের সমর্থন এবার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। চীনের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে অনড় অবস্থান গ্রহণ করায় উইঘুরদের কাছ থেকে সমর্থন পাচ্ছেন তিনি।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ায় মার্কিন নাগরিক ও নির্বাসিত উইঘুর এরকিন সিদিক স্তব্ধ ও হতাশ হয়ে পড়েছিলেন। তিনি ও তার পরিবারের ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট প্রদান করেছিলেন। হিলারির নেতৃত্ব তাদের মুগ্ধ করেছিল বেশি। চার বছর পর সেই সিদিক এখন ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বাদ দিয়ে ট্রাম্পকেই সমর্থন দিচ্ছেন। তার বক্তব্য, জিনজিয়াংয়ে উইঘুরদের ওপর নির্যাতন বন্ধে রিপাবলিকান নেতাই ট্রাম্পই একমাত্র প্রার্থী চীনের ওপর চাপপ্রয়োগে যথেষ্ট সামর্থ্য রাখেন।

২০০৯ এর পর থেকে চীনের জিনজিয়াংয়ে যাননি সিদিক। তার দাবি, সাম্প্রতিক বছরগুলোতে তার অনেক কাছের মানুষ নিখোঁজ হয়েছেন। তিনি বলেন, চীনের সঙ্গে দরকষাকষিতে শক্তিশালী নেতার প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প তেমনই এক নেতা। জো বাইডেন বিশ্বব্যাপী বন্ধু তৈরি করতে কূটনৈতিকভাবে ভালো অবস্থানে আছেন কিন্তু তার এ মানসিকতা চীনের ক্ষেত্রে কাজ করবে না।

ক্ষমতাগ্রহণের শুরুতে ট্রাম্প চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে দুই দেশের মধ্যকার সম্পর্কের অবণতি হলে ট্রাম্প উইঘুর প্রসঙ্গ টেনে চীনের সমালোচনা করা শুরু করেন। ২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০ লাখ উইঘুর এবং অন্য মুসলিম সংখ্যালঘুদের জিনজিয়াংয়ে ডিটেনশন কেন্দ্রে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ