,

প্রথমবারের মতো পাকিস্তানে মেট্রোরেলের যাত্রা শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। লাহোরে ‘অরেঞ্জ লাইন’ নামের মেট্রোরেলটির উদ্বোধন করা হয় রবিবার। তবে যাত্রী পরিবহন শুরু হয়েছে সোমবার থেকে।

দক্ষিণ এশিয়ায় যোগাযোগ ব্যবস্থায় এটি নতুন দিগন্ত উন্মোচন করল বলে দাবি।

চীনের স্টেট রেলওয়ে গ্রুপ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২৭ দশমিক এক কিলোমিটার এ রেলপথে লাহোরের উত্তর থেকে ও দক্ষিণ অংশে যেতে সময় লাগবে ৪৫ মিনিট। এই পথে স্টেশন রাখা হয়েছে ২৬টি, যার দুটি মাটির নিচে। ‘অরেঞ্জ লাইন’ মেট্রোরেলের এক পথের ভাড়া ৪০ রূপি ঠিক করা হয়েছে।

পূর্ণ সক্ষমতায় মেট্রোরেলটি চালু হলে রোজ দুই লাখ ৪৫ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে। প্রকল্পটি চলাকালে স্থানীয় সাত হাজার মানুষের কাজের সুযোগ হয়েছিল। দুই হাজার মানুষের চাকরির সুযোগ হবে এতে।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং সিপিইসি পরিকল্পনার আওতায় এটিই পাকিস্তানে প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে বড় প্রকল্প।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর