মহাকাশ থেকে শূন্যে ভেসেও ভোটদান

news-image

অনলাইন ডেস্ক : ট্রাম্প-বাইডেনের লড়াই জমে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট নির্বাচনের উত্তেজনার আঁচ গায়ে মাখছেন সকলেই। এমনকি, মহাশূন্যে ভেসে থেকেও নির্বাচনে অংশ নেওয়া থেকে বাদ পড়ছেন না মার্কিন নভোচারীরা। গত সপ্তাহেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন নভোচারী কেট রাবিনস। টুইট করে এই খবর জানিয়েছে নাসা।

ভোট দেওয়ার জন্য রীতিমতো বুথ তৈরি হয়েছিল মহাকাশে। শূন্যে ভেসে ভোটদানের প্রক্রিয়া কেমন হল, তাও জানালেন ওই নারী নভোচারী। ৬ মাসের এক প্রকল্পে এই মুহূর্তে আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন মার্কিন নারী নভোচরী কেট রাবিনস এবং দুই রাশিয়ান নভোচারী। নভেম্বরে তাদের ফেরার কথা। ততদিনে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই শেষ হয়ে যাবে। তাই সময়মতো গত সপ্তাহে নিজের ভোটটা দিয়ে দিলেন কেট।

যদিও এই অভিজ্ঞতা তার এই প্রথমবারই নয়। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও এভাবেই নিজের নাগরিক অধিকার প্রয়োগ করেছিলেন তিনি। আগে এভাবে মহাশূন্য থেকে ভোট দেওয়ার কোনও আইন ছিল না যুক্তরাষ্ট্রে। ১৯৯৭ সালে একটা বিল পাশের মধ্যে দিয়ে এই আইনটি সংশোধন করা হয়। তারপরই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভোটদান গৃহীত হয়েছে।

তবে পদ্ধতি বেশ জটিল। ভোটদানে ইচ্ছুক নভোচরীদের আগে থেকে লিখিত আবেদন করতে হয়, যার আনুষ্ঠানিক নাম ফেডেরাল পোস্টকার্ড অ্যাপ্লিকেশন। তা গৃহীত হলে তবে ভোটদানের বিশেষ প্রক্রিয়া শুরু হয়। নির্দিষ্ট দিনক্ষণ স্থির করে দেওয়া হয় মহাকাশ স্টেশন থেকে ভোটদানের জন্য।

সাধারণত নাসার নভোচররা টেক্সাস ক্যাম্পাসের বাসিন্দা হিসেবে ভোট দিয়ে থাকে। কারণ সেখানে নাসার বেশিরভাগ বিজ্ঞানীর বাস। এছাড়া কেউ যদি যুক্তরাষ্ট্রের অন্য কোনও প্রদেশের বাসিন্দা হিসেবে সেখান থেকে ভোট দিতে চান, তার ব্যবস্থাও রয়েছে। তবে দ্বিতীয়টি কিছুটা সময়সাপেক্ষ, সেই তুলনায় সহজ নাসার টেক্সাস ক্যাম্পাসের বাসিন্দা হয়ে ভোট দেওয়া। এ নিয়ে দ্বিতীয়বার মহাশূন্যে ভেসেই ভোট দিয়েছেন কেট রাবিনস।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ