,

ওবামা ও বাইডেনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ নিক্কি হেলির

news-image

অনলাইন ডেস্ক : এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় সবচেয়ে বড় বিপদ চীন। পেন্সিল্ভেনিয়ার বৃহত্তম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ম জনবহুল শহর ফিলাডেলফিয়াতে একটি অনুষ্ঠানে এ কথাই বললেন জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হেলি।

মার্কিন নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের হয়ে প্রচার চালাচ্ছেন দক্ষিণ ক্যারোলিনার দু’‌বারের গভর্নর। নির্বাচনের আগে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ নিক্কি জানান, বেইজিং যাতে যুক্তরাষ্ট্রের মেধা সম্পত্তি চুরি করতে না পারে, মার্কিন প্রেসিডেন্ট সেই ব্যবস্থাই করেছেন।

তিনি বলেন, চীনকে বিশেষ নজরে রেখেছেন ট্রাম্প। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্রের জন্য শুধু লাভের রাস্তা খুলে দেওয়াই নয়, চীন যাতে যুক্তরাষ্ট্রের মেধা সম্পত্তি চুরি করতে না পারে, তার জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছেন তিনি। আমাদের বিশ্ববিদ্যালয়ের ওপর এখন চীন আর নজরদারি চালাতে পারবেনা। আর যদি সেরকম কিছু হয়, তাহলে তার জন্য চীনই দায়ী থাকবে।‌

এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ আনেন হেলি। তিনি বলেন, ‌আগের প্রশাসন সন্ত্রাসবাদে মদত দিতে কোটি কোটি টাকা খরচ করেছে। ইয়েমেন, লেবানন, সিরিয়া, ইরাকে টাকা ঢেলেছে তারা।‌

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা