,

ফ্রান্সের হয়ে না খেলার খবরকে ভুয়া বললেন পগবা

news-image

অনলাইন ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রান্স মিডফিল্ডার পল পগবা দেশের হয়ে আর খেলবেন না বলে গুজব বের হয়। কিন্তু সোমবার খবরটা সত্য নয় বলে নিজের ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন পগবা। এমন খবরে তিনি ক্ষুব্ধ বলেও উল্লেখ করেছেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জঙ্গীবাদের জন্য ইসলামকে দায়ী করে এবং হয়রত মোহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তি করে একটি বিবৃতি দেন। ওই বিবৃতির প্রতিবাদে ইসলাম ধর্মের অনুসারী পগবা অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করা হয়। এমনকি ব্রিটিশ সংবাদ মাধ্যম দি সানও এমন খবর প্রকাশ করে।

কিন্তু পল পগবা, ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা নির্ভরযোগ্য অন্য কোন সূত্রের বরাত না দিয়ে দি সান জানান, মধ্যপ্রাচ্যের অনেক সংবাদ মাধ্যমই দিয়েছে ওমন তথ্য। তবে সংবাদটি ভুয়া নিশ্চিত করে পগবা লিখেছেন, ‘অপ্রত্যাশিত। ভুয়া খবর। এমন খবর দেখে হতবাক, ক্ষুব্ধ, হতাশ এবং বিস্মিত।’ খবর: মেইল অনলাইন

পগবা আরও লিখেছেন, ‘আমার ধর্ম হলো শান্তি ও ভালোবাসার এবং অন্যের প্রতি সম্মান দেখাবার। সংবাদ মাধ্যমের কিছু ব্যক্তিত্ব খবরটা এভাবে প্রকাশ করে দায়িত্ববোধের পরিচয় দেননি। সংবাদ মাধ্যমের স্বাধীনতার পরিপন্থি কাজ করেছেন। সত্যতা নিশ্চিত না করে এভাবে একটা খবর প্রকাশ করা অনেকের পাশাপাশি আমার এবং আমার পরিবারের জন্য ক্ষতির কারণ। শতভাগ মিথ্যা এই সংবাদ এবং সংবাদ মাধ্যমের প্রকাশকের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব।’

দি সানের প্রকাশিত খবরটি ইনস্টাগ্রামের মাইডেতে যুক্ত করে তার ওপর ফেক নিউজ সিল মেরে দিয়েছেন পগবা। ছবি: পগবার ইনস্টাগ্রাম
উল্লেখ্য ইসলাম ধর্মের নবী হয়রত মোহাম্মদের (স.) কার্টুন ক্লাসে দেখানোয় এক ফরাসি শিক্ষককে হত্যা করা হয়। এর প্রেক্ষিতে চলতি সপ্তাহে ইসলামের সঙ্গে জঙ্গীবাদকে সম্পৃক্ত করে মন্তব্য করেন ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। ফ্রান্স ওই কার্টুন প্রত্যাহার করবে না বলেও জানান তিনি। ফ্রান্স প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিবাদ স্বরূপ পগবা ফ্রান্সের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে ভুয়া খবরটি ছড়ানো হয়।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম