গেইলের তাণ্ডবে কলকাতাকে হেসেখেলে হারাল পাঞ্জাব (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : সোমবার রাতে শারজাহ স্টেডিয়ামে ব্যাটিংয়ে দারুণ কিছু করে দেখাতে পারল না কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা।

ওপেনার শুভমান গিল আর অধিনায়ক এইউন মরগ্যানের প্রাণপন চেষ্টায় কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৫০ রানের টার্গেট ছুড়ে দিতে পারল তারা।

আর সেই টার্গেট হেসেখেলে পার করে দিল প্রীতি জিনতার পাঞ্জাব। মাত্র ২ উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় তারা।

টসে জিতে নাইটদের ব্যাট করতে পাঠায় পাঞ্জাব অধিপতি লোকেশ রাহুল। তার সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ দেন পাঞ্জাব বোলাররা।

শুরুতেই ১০ রানের মধ্যে কেকেআরের ৩ উইকেট তুলে নেন পাঞ্জবের অসি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

ম্যাক্সওয়েলকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে গেইলের ক্যাচে পরিণত হয়ে শুন্যরানে ফেরেন নীতিশ রানা।

পরের ওভারে রাহুল ত্রিপাথিকে ৭ রান ফেরান সামি। একই ওভাবে দীনেশ কার্তিককে শুন্যরানে আউট করেন এই পেসার।

১০ রানেই গুরুত্বপূর্ণ ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কেকেআর। সেখান থেকে চতুর্থ উইকেটে অধিনায়ক মরগ্যান আর শুভমান গিল ৪৮ বলে ৮১ রানের জুটি গড়েন। দশম ওভারে এসে এই জুটিটি ভাঙেন লেগস্পিনার রবি বিষ্ণু।

২৫ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪০ রান করে আউট হন মরগ্যান। মরগ্যান আউটের পর বাকিদের আসা-যাওয়া দেখতে থাকেন একপ্রান্ত ধরে থাকা শুভমান গিল।

সুনীল নারিনকে ৬ রানে বোল্ড করেন ক্রিস জর্ডান। নাগরকটিও ৬ রান করে নারিনের পথ ধরেন। দলের সবচেয়ে দামি খেলোয়াড় কামিন্স মাত্র ১ রানে আউট হন। তাকে ফেরান রবি বিষ্ণু। শুভমান গিল আর টিকে থাকে পারেননি। দলীয় ইনিংসের ৯ বল বাকি থাকতে ৪৫ বলে ৩ চার ও ৪ ছক্কার মারে ৫৭ রান করে প্যাভিলিয়নের ফেরেন শুভমান।

শেষদিকে লুকি ফার্গুসন ঝড়ো গতিতে ১৩ বলে ২৪ রানে অপরাজিত থাকলে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রানে থামে কেকেআরের ইনিংস।

দেড়শ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে চমৎকার শুরু করে পাঞ্জাব।

অধিনায়ক রাহুল ২৫ বলে ২৮ রানের কেমিও ইনিংস খেলে বরুনের বলে আউট হন। ব্যাট হাতে নামেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।

মাঠে নেমেই কেকেআর বোলারদের তুলোধুনো করতে থাকেন।

মাত্র ২৯ বলে ৫১ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। এই অর্ধশতক করতে গেইল মারেন ২ চার আর ৫ ছক্কা।

জয় থেকে যখন মাত্র ৩ রান দূরে পাঞ্জাব, ফার্গুসনের বলে আউট হয়ে যান।

ম্যাচে গেইলের পাশাপাশি ব্যাট চালিয়ে গেছেন ওপেনার মানদ্বীপ সিংও। ৫৬ বলে ৬৬ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি।

ফলে ৮ উইকেট আর ৭ বল হাতে রেখে কেকেআরের দেয়া লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।

এই জয়ের পর টানা পাঁচ জয়ে এখন প্লে-অফ নিশ্চিতের কাছাকাছি পাঞ্জাব। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে লোকেশ রাহুলের দল।

ম্যাচ হাইলাইটস দেখুন –

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ