,

আত্মসাতের মামলায় জামিন পেলেন টোকন ঠাকুর

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় কবি ও নির্মাতা টোকন ঠাকুরের জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত জামিনের এই আদেশ দেন।

আজ সকালে আসামি টোকন ঠাকুরকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি পক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।

এর আগে গতকাল রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয় টোকন ঠাকুরকে।’

মামলার সুত্রে জানা যায়, টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। ৩৫ লাখ টাকা সরকারি অনুদানের মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনো কাজ করেননি।

এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে ২০১৬ সালে টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

সেই মামলার পরিপ্রেক্ষিতেই চলতি মাসের ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অবশেষে নিউ মার্কেট এলাকা থেকে তিনি গ্রেফতার হন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা