,

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে : স্পিকার

news-image

সোহেল রশীদ,রংপুর : জাতীয় সংসদের স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী গৃহিত সকল পদক্ষেপ বাস্তবায়নে সম্মিলিতভাবে নিষ্ঠার সাথে কাজ করলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ণ সম্ভব।

আজ রবিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় স্পিকার বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহবান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি নূর মোহাম্মদ মন্ডল, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক, পীরগঞ্জ পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম। পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ২৭৪ বান্ডিল ঢেউটিন, ৪২২ জনকে টিউবওয়েল এবং ৫ হাজার বিভিন্ন ফলোজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

 

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক