রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

থাই বিক্ষোভকারীরা রাজার বিরুদ্ধে তদন্তে জার্মানির কাছে অভিযোগ করবে

news-image

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের বিরুদ্ধে তদন্তের জন্য জার্মানিতে অভিযোগ করবে বিক্ষোভকারীরা। রবিবার সমাবেশে বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছে, রাজার বিরুদ্ধে তদন্তের জন্য জার্মানিতে আবেদন করা হবে।

বিবৃতিতে বিক্ষোভকারীরা বলেছে, রাজা মহা ভাজিরালংকর্ন জার্মানিতে বসবাস করে থাইল্যান্ডে শাসন ক্ষমতা প্রয়োগ করে সেদেশের আইন লঙ্ঘন করছেন কিনা জানতে তারা দরখাস্ত দেবেন।

এর আগে জার্মান সরকার জানিয়েছিল, রাজা ভাজিরালংকর্ন জার্মানিতে বসে থাইল্যান্ড শাসন করলে তা অবৈধ হবে। এ ধরনের কোনো সুযোগ তাকে দেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিক্ষোভকারীরা বিবৃতিতে বলেছে, থাইল্যান্ডকে প্রকৃত সাংবিধানিক শাসনের আওতায় ফিরিয়ে আনতে এই অনুরোধ জানানো হবে।’

রবিবার প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচাকে পদত্যাগের জন্য বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পর বিক্ষোভকারীরা ব্যাংককের রাস্তায় নেমে আসে। রাজার ক্ষমতা হ্রাসের দাবিতে সোমবার জার্মান দূতাবাস অভিমুখে বিক্ষোভ র‌্যালির ঘোষণা দিয়েছে তারা।

সাবেক সেনাপ্রধান ২০১৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। গত কয়েক মাস ধরে তিনি ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের চাপে রয়েছেন। আন্দোলনকারীরা তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ সমাবেশ করে আসছেন। এর আগে বুধবার তারা তার পদত্যাগের জন্য শনিবার রাত ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন।

গত জুলাইয়ে প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচার পদত্যাগ দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভকারীদের দাবিতে রাজতন্ত্রে সংস্কারের বিষয়টিও উঠে আসে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী