শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জায়েদ খানের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রযোজক সমিতির এ সংক্রান্ত একটি নোটিশ রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের জেড কে মুভিজের ঠিকানায় পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

গতকাল রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম।

তিনি বলেন, ‘জায়েদ খানের সাম্প্রতিক কার্যক্রমের উপর ভিত্তি করে আনুষ্ঠানিক সভায় প্রযোজক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।’

এদিকে অভিনেতা ও প্রযোজক জায়েদ খান গণমাধ্যমকে নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

গত জুলাই মাসে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ১৮টি সংগঠন। এরপর ১২ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি জায়েদ খানকে কারণ দর্শানোর নোটিশ দেয়। জায়েদ খান নোটিশের জবাবও দেন।

তবে সেই জবাবে সন্তুষ্ট নয় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। এর পরিপ্রেক্ষিতেই ৩ অক্টোবর সমিতির ১১তম সভায় বিস্তারিত আলোচনার পর অপরাধের ধরন ও পরিসীমা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে জায়েদ খানের সদস্যদপদ স্থগিত করা হলো।

কার্যনির্বাহী পরিষদ আগামীতে কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সমিতির সংঘ বিধির ১৬(গ(৩) ধারা অনুযায়ী জায়েদ খানের সদস্যপদ সাময়িক স্থগিত থাকবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ