,

এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে চবি

news-image

চবি প্রতিনিধি : করোনা মহামারিকালে পরীক্ষা নিয়েই নতুন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এম মনিরুল হাসান জানিয়েছেন।

তিনি জানান, আমরা সরাসরিই ভর্তি পরীক্ষা নেব। বরাবরের মতো এবারও বিভিন্ন ইউনিট ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ১০০ নাম্বারের এমসিকিউ প্রশ্ন করা হবে। তবে পরীক্ষা বিভাগ ওয়াইজ না সেন্ট্রালাইজড করব, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে জানতে চাইলে অধ্যাপক মনিরুল বলেন, পরীক্ষা নেওয়ার বিষয়টা এইচএসসির ফলাফল প্রকাশের উপর নির্ভর করছে। ফলাফল পাওয়ার পরপরই যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব আমরা পরীক্ষা নেব।

এইচএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন করা হবে কি না- জানতে চাইলে রেজিস্ট্রার মনিরুল হাসান বলেন, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরবর্তী মিটিংগুলোতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনাভাইরাস মহামারীকালে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিতে গুচ্ছ পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ও সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ও চলতি সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা