,

টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু ১৫ নভেম্বর

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষ হতেই এবার নতুন আরেকটি টুর্নামেন্ট শুরুর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ৫ দলের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা। রবিবার তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শুরু হতে পারে ১৫ নভেম্বর।

করোনার কারণে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ ছিল। তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট ‘বিসিবি প্রেসিডেন্ট কাপ’ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরেছে দেশে। শীর্ষ ক্রিকেটাররাই অংশ নিয়েছেন ওয়ানডে টুর্নামেন্টে।

তবে টি-টোয়েন্টিতে দল সংখ্যা বাড়ছে। স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের সংখ্যাও এখানে বেশি থাকবে। আরো বেশি খেলোয়াড়দের সুযোগ করে দিতেই দল সংখ্যা তিন থেকে পাঁচ করছে বিসিবি। তবে শুরুতে বিদেশি ক্রিকেটারদের অংশ নেওয়া কথা বিবেচনা করলেও সেই চিন্তা থেকে সরে এসেছে বিসিবি।

এই টুর্নামেন্টের জন্য সোমবারই স্পন্সর আহবান করবে বোর্ড। বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল শেষে নাজমুল হাসান পাপন জানান, ‘আশা করছি ১৫ নভেম্বর এটা (টি-টোয়েন্টি টুর্নামেন্ট) শুরু হবে। কালই বিস্তারিত দিয়ে দেব। আমরা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট দিয়ে দেব যে এই ৫ দলের জন্য কারা কারা স্পন্সর হতে চায়। ওই অনুযায়ী আমরা এটা ঠিক করে ফেলব।’

দল নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে এমন প্রশ্নে বোর্ড সভাপতি বলেন, ‘দুটি অপশন…। একটা হচ্ছে লটারি, আরেকটা হচ্ছে ওরা যদি বলে আমি এটা চাই বা আমি ওটা…। যদি মিলে যায় তাহলে পাঁচজনকে পাঁচটা দেবে। নাইলে লটারিতে চলে যাব।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা