,

শিক্ষকের বেত্রাঘাতে মাদ্রাসা ছাত্র গুরুতর আহত

news-image

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় পড়া না পারায় শিক্ষকের বেত্রাঘাতে মুঈম মিয়া (১২) নামে এক মাদ্রাসার ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে।

কুলাউড়ার হাজীপুর ইউপির পীরেরবাজার বালিয়াটিলা হুসাইনিয়া কাদরিয়া জালালিয়া সুন্নীয়া জুনিয়র মাদ্রাসায় শনিবার এ ঘটনা ঘটে। মুঈম মিয়া ওই মাদ্রাসার হিফ্জ বিভাগের ছাত্র।

নির্যাতিত ছাত্রের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বালিয়াটিলা মাদ্রাসার হিফ্জ বিভাগের শিক্ষক হাফেজ শাহীন আহমদ ছাত্র মুঈম মিয়াকে বাড়ির পড়া দিয়েছিলেন। মুঈম শিক্ষকের দেওয়া পড়া শিখে না আসায় এলোপাতাড়ি ভাবে তাকে বেত্রাঘাত করেন।

শিক্ষককের বেত্রাঘাত সহ্য করতে না পেরে মাদ্রাসা থেকে দৌড়ে বাড়ি চলে যায় মুঈম। বাড়িতে তার বাবা-মা হুজুরের (শিক্ষকের) বেত্রাঘাত দোয়া স্বরূপ বলে মুঈমকে বুঝিয়ে আবার মাদ্রাসায় পাঠান। কিন্তু শিক্ষক আবারও তাকে বেত্রাঘাত করেন। পরে সে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। রবিবার দুপুরে মুঈমকে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়।

মুঈমের বাবা আব্দুল খালিক বলেন, মাদ্রাসায় পড়া না পারলে ছাত্রকে শাসন করবেন তা ঠিক। তবে এভাবে অমানবিক কায়দায় শাসন করা ঠিক হয়নি। তিনি এর সু-বিচার প্রার্থনা করেছেন।

বালিয়া টিলা হুসাইনিয়া কাদরিয়া জালালিয়া সুন্নীয়া জুনিয়র মাদ্রাসার সুপার নোমান আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সামাজিকভাবে বসে এর বিচার করে দেবেন।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট