,

মৃত ৭০০০ সিলমাছ ভেসে উঠল নামিবিয়ার উপকূলে

news-image

অনলাইন ডেস্ক : নামিবিয়ার উপকূলে সাত হাজারেরও বেশি মৃত সিল মাছ ভেসে এসেছে। দেশটির অলাভজনক সংস্থা ওশান কনজারভেশন নামিবিয়া (ওসিএন) বিষয়টি জানায়।

রবিবার আলজাজিরা জানায়, গত সপ্তাহে এত বিপুলসংখ্যক সিলমাছ নামিবিয়ার পেলিক্যান পয়েন্ট উপদ্বীপে ভেসে আসে।

এলাকাটি সিল মাছ আর ডলফিনের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত, ফলে প্রতি বছর দেশি বিদেশি প্রচুর পর্যটকের সমাগম ঘটে জায়গাটিতে।

ওসিএনের সামুদ্রিক জীববিজ্ঞানী নডে ড্রেয়ার জানান, মৃত সিলমাছের মধ্যে অধিকাংশই প্রাপ্তবয়স্ক নারী। এ ঘটনায় অনুসন্ধান চালানো হচ্ছে এবং পুরো বিষয়টির ওপর নজর রাখছে ওসিএন।

নামিবিয়ার মৎস্য এবং সমুদ্র সম্পদ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এসব সিলমাছের মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার গবেষণাগারে নমুনা পাঠানো হয়েছে।

সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাচ্চা দেয় সিলমাছ। এর আগে এত বিপুলসংখ্যক সিলমাছের মৃত্যুর জন্য দূষণ কিংবা কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণকে সন্দেহ করছে বিজ্ঞানীরা।

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা