ঢাবির সেই অধ্যাপকের বিরুদ্ধে ২ মামলা

news-image

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক জিয়াউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুই মামলা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলা দুটি দায়ের করা হয়।

মামলা করেন মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসানের সম্পাদক মুহম্মদ মাহবুব আলম এবং ইমরুল হাসান নামে এক আইনজীবী।

এদিকে আদালত এরই মধ্যে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ বিষয়ে আদালত আদেশ পরে দিবেন বলে জানান আইনজীবী ইমরুল হাসান।

মামলায় অভিযোগ করা হয়, সম্প্রতি ডিবিসি নিউজ চ্যানেলের উপসংহার নামে টকশোতে জিয়াউর রহমান ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য দেন। যা ধর্মীয় বিদ্বেষ ছড়াতে পারে।

প্রসঙ্গত, মুসলিমদের ‘আসসালামু আলাইকুম’ ও ‘আল্লাহ হাফেজ’ শব্দের ব্যবহারকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করে ব্যাখ্যা দেওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে নোটিশটি পঠিয়েছেন মুহম্মদ মাহবুব আলমের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী মুহম্মদ শেখ ওমর শরীফ।

ওই নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে টেলিভিশন অনুষ্ঠানে ধর্ম অবমাননাকর ও বেআইনি বক্তব্য প্রত্যাহার না করলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দণ্ডবিধি (পেনালকোড) অনুযায়ী মামলা করা হবে বলেও জানানো হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ