রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁড়ির সামনে কাফনের কাপড় বেঁধে অনশনে রায়হানের মা

news-image

সিলেট প্রতিনিধি : ছেলের ‘হত্যাকারী’ এসআই আকবর হোসেন ভূঁইযার গ্রেফতার দাবিতে ফাঁড়ির সামনে অনশনে বসেছেন নিহত রায়হানের মা সালমা বেগম। তার সঙ্গে যোগ দিয়েছেন আত্মীয়-স্বজনসহ আরো অনেকে।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে আমরণ অনশনে বসেন তারা।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমার বুকের ধন একমাত্র ছেলেকে কেড়ে নিয়েছে এই ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর ও তার সহযোগীরা। বর্বরোচিতভাবে নির্যাতন করে আমার ছেলেকে হত্যা করেছে তারা। আমি এই হত্যাকারীদের বিচার চাই। আর না হয়, আমার ছেলেকে মেরেছে, আমাকেও গুলি করে মারা হোক।

তিনি বলেন, আমার ছেলের হত্যাকারী এসআই আকবরকে না ধরা পর্যন্ত আমি এখানেই অবস্থান করবো। এই কর্মসূচি কোনো দলীয় কর্মসূচি নয়। তাই দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

আকবরের সালমা বেগম বলেন, আমার ছেলেকে এই ফাঁড়িতে হত্যা করা হয়েছে। হত্যার আজ ১৫ দিন অতিবাহিত হলেও এসআই আকবরকে গ্রেফতার করা হচ্ছে না। একই সঙ্গে পুলিশ হেফাজতে থাকা আকবরের সহযোগীদেরও গ্রেফতার দেখানো হচ্ছে না।

তিনি আরো বলেন, এসআই আকবর ও তার সহযোগীদের গ্রেফতার করে রিমান্ডে নিলে অনেক তথ্য বেরিয়ে আসবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী