,

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় স্কুলছাত্রসহ নিহত ১৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুলে শিয়া অধ্যুষিত এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে একটি ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় স্কুলছাত্রসহ কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় স্কুলছাত্রসহ আরও ৫৭ জন আহত হয়েছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

কাবুলের পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত দাশ্ত-ই বারচি এলাকায় শনিবার সকালে ওই আত্মঘাতী বোমা হামলা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো সংগঠন বা গোষ্ঠী এ হামলার দায়স্বীকার করেনি।

তারেক আরিয়ান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে যাওয়া এক ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা থামতে বললে সঙ্গে সঙ্গে ওই আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান।

দোহায় যখন তালেবানদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা নিয়ে ম্যারাথন আলোচনা চলছে, তখন এ ধরনের হামলা শান্তি আলোচনায় অনিশ্চয়তার ছায়া ফেলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা