,

আজ দেশে ফিরছেন না পি কে হালদার

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন হাজার কোটি টাকার বেশি আত্মসাতের পর কানাডায় পাড়ি জমানো পি কে হালদার (প্রশান্ত কুমার হালদার) রোববার দেশে আসছেন না। শনিবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের আইনজীবী মাহফুজুর রহমান মিলন তাকে জানিয়েছেন, পি কে হালদার অসুস্থজনিত কারণে রোববার দেশে আসছেন না। ই-মেইলের মাধ্যমে তিনি সংশ্নিষ্ট প্রতিষ্ঠানের এমডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। সেই ই-মেইল তাকেও ফরওয়ার্ড করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার সকাল সাড়ে ৮টায় আমিরাত এয়ারলাইন্সের একটি বিমানে পি কে হালদারের দেশে আসার কথা ছিল। সে অনুযায়ী তিনি টিকিটও কেটেছিলেন।

এর আগে গত বুধবার পি কে হালদারকে দেশে ফেরার অনুমতি দিয়ে বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে নিরাপদে দেশে ফিরে কারাগারে আইনের হেফাজতে থেকে যাতে পি কে হালদার পাওনাদারদের টাকা পরিশোধে সহযোগিতা করতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা