,

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : সাগরে নিম্নচাপের কারণে উত্তাল ছিল পদ্মা। বৈরী আবহাওয়ার কারণে গতকাল শুক্রবার নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ শনিবার থেকে আবারও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

আজ সকাল ৮টা থেকে এ রুটে নৌ-চলাচল শুরু হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আখতার হোসেন বলেন, ‘গতকাল সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল। আজ থেকে আবারও চলাচল শুরু হয়েছে।’

কাঁঠালবাড়ি ঘাট লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের রুটটি দিয়ে সীমিত আকারে লঞ্চ চলাচল করতে বলেছে। যে সব লঞ্চ নাব্যতা সংকটের মধ্যেও চলাচল করতে সক্ষম সেসব লঞ্চ চালাতে বলা হয়েছে।’

রুটটিতে নাব্যতা সংকটের কারণে আগে থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল এখনো স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক