,

অতিরিক্ত চা পানে শরীরের ক্ষতি

news-image

স্বাস্থ্য ডেস্ক : দিনভর কাপের পর কাপ চা পান সর্বনাশ ডেকে আনতে পারে যে কারো জীবনে। শুধু তাই নয়, অতিরিক্ত চা পান শরীরের হাঁড় দুর্বল করে দেয়। আর টি-ব্যাগ ব্যবহার করলে এই সমস্যা সব থেকে বেশি হয় বলে দাবি করছে বিশেষজ্ঞরা।

এবিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, টি ব্যাগে অতিরিক্ত ফ্লুরাইড থাকে। এই ফ্লুরাইড আমাদের দাঁত ও হাঁড়ের জন্য ক্ষতিকর। অতিরিক্ত ফ্লুরাইড শরীরে গেলে তা দাঁতের সর্বনাশ ডেকে আনে। দাঁতের উপরের অংশে বিশেষ ক্ষতি করে।

তবে গুড়ো বা পাতা চা থেকেও কিন্তু এই সমস্যা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। বিশেষ করে সস্তার চা পাতা থেকে এই সমস্যা হতে পারে। কারণ এতে বেশি পরিমাণে ফ্লুরাইড থাকে। কখনও কখনও তা ছ’গুণ পর্যন্ত বেশি মাত্রা হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বহু বছরের পুরনো চা পাতাকেই কম দামে বিক্রি করা হয়। তাতে মিনারেলের পরিমাণও বেশি হয়। যা ধীরে ধীরে আমাদের হাঁড় দুর্বল করতে শুরু করে।

বিশেষজ্ঞরা তাই অতিরিক্ত চা পান না করার পরামর্শ দিয়েছেন। সচেতন হতে বলেছেন টি-ব্যাগ ও সস্তার চা ক্রয়ের ক্ষেত্রে। কারণ বেশি ফ্লুরাইড শরীরে প্রবেশ করলে স্কেলিটাল ফ্লুওরোসিস পর্যন্ত হতে পারে। এটি এক ধরনের হাঁড়ের অসুখ। যা ক্রমেই শরীরকে কাবু করে ফেলবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে আমাদের শরীরে ছয় মিলিগ্রাম পর্যন্ত ফ্লুরাইড দরকার। এর থেকে বেশি মাত্রায় ফ্লুরাইড শরীরে গেলে স্কেলিটাল ফ্লুওরোসিস হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে।

দিনে চার কাপ চা পান শরীরের জন্য ঠিক আছে। এর চাইতে বেশি পান করলেই হতে সেটা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি