শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুধা মেটানোতে বিস্কুট খেলে আছে বিপদ

news-image

অনলাইন ডেস্ক : ভারী খাওয়ার আগে পরে বা মাঝখানে হালকা ক্ষুধা মেটাতে অনেকে বিস্কুট খেয়ে থাকেন। তবে এমন অভ্যাস নিয়মিত হলে বিপদ দেখছেন গবেষকেরা।

জি নিউজ জানায়, অতিরিক্ত বিস্কুট খেলে নানা রোগ বাসা বাধতে পারে শরীরে। অ্যালার্জি থেকে শুরু করে স্মরণশক্তিতে প্রভাব ফেলে এ অভ্যাস।

রাস্তাঘাটে বের হলে ব্যাগে বা অফিসের ড্রয়ারে কয়েক প্যাকেট বিস্কুট বা কেক রেখে দেন অনেকে। ক্ষুধা পেলেই বিস্কুট খেয়ে সাময়িকভাবে খিদে ম্যানেজ করেন তারা।

অনেকেই আছেন, একটু ক্ষুধা অনুভব করলেই ‘মেন কোর্সে’র আগে দুই-একটা বিস্কুট খেয়ে ফেলেন। তিনি হয়তো ভাবেন প্যাকেটজাত এই খাদ্যবস্তুটি সব দিক থেকেই খুব নিরাপদ। কিন্তু প্রকৃত ঘটনা তা নয়। বিস্কুট খেলে ঠিক কী কী ক্ষতি হয়, শুনলে যে কারও চোখ কপালে উঠবে।

অতিরিক্ত বিস্কুট খেলে অ্যালার্জি হতে পারে। যাদের গ্লুটেন অ্যালার্জি আছে, তাদেরও হতে পারে একাধিক সমস্যা। বেশিরভাগ বিস্কুটেই থাকে প্রচুর ময়দা। যে কারণে অনেকের ক্ষেত্রে অর্শ রোগের সমস্যাও দেখা দিতে পারে। বিস্কুটে অত্যধিক ক্যালরি থাকে। থাকে চিনি এবং ফ্যাট। যা শরীরের পক্ষে ভালো নয়। প্রতিদিন পাঁচটি করে বিস্কুট বা কেক খেলেও তা স্মরণশক্তির উপর খারাপ প্রভাব ফেলতে পারে।

তবে একেবারেই বিস্কুট পরিহার করতে হবে, এমনটা নয়। ডাইজেস্টিভ জাতীয় বিস্কুটের বেশ কিছু উপকারিতাও আছে। এই বিস্কুট শরীরে অনেকটা এনার্জি এনে দেয়। এতে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকে বলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হয় না।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ