,

গলিত লোহা শরীরে পড়ে নারায়ণগঞ্জে ২ শ্রমিকের মৃত্যু

news-image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় গলিত লোহা শরীরে পড়ে দগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল মিলসে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা সদর উপজেলার আলোকদিয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে মিজানুর রহমান (৪৫) ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আকবর হোসেনের ছেলে ফাহিম (২৫)। আহতরা হলেন- শাকিল, রফিক মিয়া, রাজু, আবু সিদ্দিক মিয়া।

রূপগঞ্জ থানার ওসি তদন্ত জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কারখানায় কাজ করার সময় উত্তপ্ত গলিত লোহার আগুনের লেলিহান শিখা শ্রমিকদের দিকে ছিটকে আসে। এতে দগ্ধ হয়ে শ্রমিক মিজানুর রহমানের মৃত্যু হয়।

এ সময় মিজানুর রহমান ছাড়াও আরও ৫ জন শ্রমিক দগ্ধ হন। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ফাহিমের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ হয়ে পাঁচ শ্রমিক হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল ৪টার দিকে ফাহিম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শাকিল ও আবু সিদ্দিক নামের আরও দুজন শ্রমিক চিকিৎসাধীন আছেন। তাদের শরীরের প্রায় ৯৯ ভাগ পুড়ে গেছে। বাকি দুজন শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা