,

কপিল দেব হার্ট অ্যাটাক করেছেন

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের জন্য বড় দুঃসংবাদ। শুক্রবার সকালে হার্ট অ্যাটাক করেছেন ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি, ভারত তথা এশিয়ার প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের সাংবাদিক টিনা থাকারের এক টুইট বার্তায় জানা গেছে কপিল দেবের হার্ট অ্যাটাকের খবর। তবে এখনও পর্যন্ত কপিলের পরিবারের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এরই মধ্যে হাসপাতালে ভর্তি করে এনজিওপ্লাস্ট থেরাপি দেয়া হয়েছে কপিলকে। টিনা থাকার তার টুইটারে লিখেছেন, ‘কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হার্ট অ্যাটাক করেছেন। দিল্লির একটি হাসপাতালে এনজিওপ্লাস্ট করানো হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলেও টুইট করেছেন এ বিষয়ে। তিনি লিখেছেন, ‘বড় মনের মানুষ ও সাহসী কপিল দেবে দ্রুত আরোগ্য লাভের জন্য শুভকামনা। এখনও আরও অনেক কিছু করা বাকি আছে।’

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের নাম কপিল দেব। ১৯৭৮ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর প্রায় ১৬ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১৩৪ টেস্ট ও ২২৫টি ওয়ানডে ম্যাচ। তার নেতৃত্বেই ১৯৮৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ভারত।

খেলোয়াড়ি জীবনে ১৩১ টেস্ট খেলে ব্যাট হাতে ৮ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে করেছেন ৫২৪৮ রান। এছাড়া বল হাতে ২৩ বার পাঁচ উইকেট ও ২ বার দশ উইকেটের সাহায্যে শিকার করেছেন মোট ৪৩৪টি উইকেট। কম যাননি ওয়ানডে ক্রিকেটেও। সীমিত ওভারের ক্রিকেটে ৩৭৮৩ রানের পাশাপাশি ২৫৩ উইকেট রয়েছে তার ঝুলিতে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে