,

মুশফিকের কাঁধে চোট গুরুতর নয়

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবি প্রেসিডেন্ট’স কাপের লিগ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশের বিপক্ষে খেলতে নেমে নাজমুল একাদশের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিমের কাঁধে পাওয়া চোটটি গুরুতর নয় বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি।

সংবাদমাধ্যমকে বৃহস্পতিবার দেবাশীষ জানান, শারীরিকভাবে ভালো আছেন মুশফিক। আজ টিম হোটেলে দীর্ঘক্ষণ সাঁতারের সেশন ছিল তার।

মুশফিকের ইনজুরি পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন চিকিৎসক জুলিয়ান কালেফাতো, বায়েজিদুল ইসলাম খান ও শাওন। মুশফিকের কাঁধে স্ক্যানের প্রয়োজন রয়েছে এমনটা মনে করছেন না তারা।

দেবাশীষ চৌধুরি বলেন, “ফিজিওরা আমাকে বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছে। মুশফিক এখন ভালো আছেন। সে আজ সাঁতার সেশন করেছেন। কোনো চিড় বা ক্ষতি হয়নি, তাই স্ক্যানের প্রয়োজন নেই। তবে আজ সন্ধ্যায় তাকে আবারও পর্যবেক্ষণ করা হবে। আমাদের বিদেশি ফিজিওরা তাকে দেখে সিদ্ধান্ত নিবে।”

এই টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নাজমুল একাদশের হয়ে খেলেছেন মুশফিক। বুধবারের ম্যাচে পেসার আল-আমিন হোসেনের বলে তামিম একাদশের ব্যাটসম্যান ইয়াসির আলির ক্যাচ ধরতে গিয়ে কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মুশফিক। ক্যাচটি ধরতেও ব্যর্থ তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে