,

সরাইলে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

downloadসরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ অজ্ঞাত এক যুবকের (২৬) গলাকাটা লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মহালদারা ও বছিউড়া গ্রামের মধ্যবর্তী স্থানে ফসলি জমি থেকে পুলিশ ওই লাশ উদ্ধার করে। পুলিশ ও গ্রামবাসী জানায়, সকাল ১০ টার দিকে ফসলি মাঠে ঘাস কাটতে গেলে গ্রামবাসী লাহুর খালের পশ্চিম পাড়ে ওই যুবকের গলাকাটা লাশ দেখতে পায়। প্রথমে স্থানীয় লোকজন ভয় পেয়ে যায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশের উপপরিদর্শক (এস আই) মো.শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গতরাতে (সোমবার দিবাগত রাতে) এই যুবককে ধরে এনে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবকের পড়নে ছিল লাল ষ্টাইপের একটি ফুলহাতা শার্ট ও চেক লুঙ্গি। লাশের পাশে এক জোড়া দুই ফিতার সেন্ডেল পাওয়া গেছে। লাশের গলা কাটা, কপালে ও ডান হাতের আঙ্গুলে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে জমাট বাঁধা রক্তের স্তুপ ছিল। এ ছাড়া লাশের পাশের ধান গাছ গুলোতেও রক্তের চিহ্ন দেখা গেছে। সরাইল থানার অফিসার ইনচার্জ মো.আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ