,

কলকাতা নাইট রাইডার্সের ভেতরে কিছু একটা ঘটছে : লারা

news-image

স্পোর্টস ডেস্ক : বুধবার রাতে দুটি লজ্জার রেকর্ডে ডুবল কলকাতা নাইট রাইডার্স। ব্যাঙ্গালুরুর বোলারদের তোপে মাত্র ৮৫ রানের টার্গেট ছুড়ে দিতে পারে তারা।

যা আইপিএলের ইতিহাসে প্রথম ইনিংসে অলআউট না হয়ে সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

সেই ম্যাচ ছাড়াও বলতে গেলে এবারের আসরে তেমন একটা ভালো কিছু করে দেখাতে পারছে না শাহরুখ খানের কেকেআর। প্লে-অফ খেলা নিয়ে শঙ্কায় ভুগছে দলটি।

কেকেআরের এমন দৈন্যদশায় দলটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা।

লারা বর্তমানে আইপিএলের অফিশিয়াল ব্রডকাস্টারদের হয়ে ধারাভাষ্যকার হিসেবে নিযুক্ত।

বুধবার আরসিবির কাছে ৮ উইকেটে কলকাতার লজ্জার হারের পর লারা বলেন, দলটির নানা অগোছালো চিত্র মোটেও ভালো লাগছে না। মাঝ পথে অধিনায়কত্ব পরিবর্তন করা হয়েছে এই দলে। দীনেশ কার্তিককে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। অথচ কলকাতার সমস্যা কখনই অধিনায়কত্ব ছিল না। আমার মনে হয়, তারা নিজেদের ওপর অহেতুক চাপ তৈরি করছে। ওদের ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছে, যা হওয়াটা উচিত নয়।

লারা উদ্বেগের সুরে বলেন, সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে ভারতীয় বোর্ডের ছাড়পত্র পেলেও বুধবার তাকে ছাড়াই খেলেছে কলকাতা। এর মধ্যে চোটের কবলে পড়েছেন আন্দ্রে রাসেল। কিন্তু তাকে মাঠে রান পেতে হবে। ওর রান পাওয়াটা ভীষণ জরুরি। এদিকে ব্যাট-বলে দলটির অনেকের পারফরম্যান্স একেবারে শোচনীয়। সব মিলিয়ে বেশ বেকায়দায় রয়েছে কলকাতা।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম