,

২০২১ সালে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সর্বাধিক প্রবৃদ্ধি হবে ইরানে: আইএমএফ

news-image

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা কমে যাওয়ার পাশাপাশি তেলের অস্বাভাবিক মূল্যহাসের কারণে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর অর্থনীতি চলতি বছর ভয়াবহ সংকোচনের মুখে পড়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ জানিয়েছে, ইরান ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’ভুক্ত তেল রফতানিকারক দেশগুলোর প্রকৃত জিডিপি এ বছর প্রায় ৬ থেকে ৬.৬ শতাংশ পর্যন্ত সঙ্কুচিত হবে।

আইএমএফ-এর কর্মকর্তা জিহাদ আজৌর বলেছেন, করোনাভাইরাসের কারণে এসব দেশের সম্মিলিত তেল বিক্রির পরিমাণ আর্থিক মূল্যে কমবে ২২৪ বিলিয়ন ডলার।
তবে আগামী বছর ইরানসহ অন্যান্য তেল রফতানিকারকদের অর্থনীতি দ্রুততম গতিতে শতকরা ৩.৪ ভাগ প্রবৃদ্ধি অর্জন করবে। অন্যদিকে পিজিসিসিভুক্ত দেশগুলোর প্রবৃদ্ধি হবে ২.৩ শতাংশ।

বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হচ্ছে পিজিসিসিভুক্ত দেশ। এই সংস্থার বাইরের আঞ্চলিক তেল রপ্তানিকারক দেশগুলো হচ্ছে- আলজেরিয়া, ইরান, ইরাক, লিবিয়া ও ইয়েমেন।

আজৌর বলেন, আঞ্চলিক দেশগুলোর তেল খাতের জিডিপি ২০২০ সালে ৭.৭ শতাংশ পর্যন্ত পড়ে যাবে, আর সৌদি আরবের গোটা অর্থনীতির প্রবৃদ্ধি ৫.৪ শতাংশ সংকুচিত হবে।

এছাড়া, গত মে মাসে রাশিয়া এবং ওপেক তেল উৎপাদন কমানোর যে সিদ্ধান্ত নিয়েছিল তার দীর্ঘমেয়াদি প্রভাবে আগামী বছর তেলের দাম উল্লেখযোগ্য পরিমাণ বাড়বে বলেও আইএমএফ ভবিষ্যদ্বাণী করেছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের