,

ফের হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মর্তুজার আবারও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। সিটি ক্লাব মাঠে অনুশীলন করার সময় ইনজুরির শিকার হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

গত তিন দিন আগে রানিং করার সময় চোট পান হ্যামস্ট্রিংয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি বিন মর্তুজা নিজেই। তিনি বলেন, রানিংয়ের সময় ব্যথা পাই। আপাতত কয়েকটা দিন বিশ্রামে আছি। স্ক্যান এখনও করিনি। তাই কতটা গুরুতর বলতে পারছি না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরী জানান, আমার সঙ্গে ওর ফোনে কথা হয়েছে। তিনদিন আগে রানিংয়ের সময় ও হ্যামস্টিংয়ে ব্যথা পেয়েছে। কী কী করতে হবে, প্রাথমিক সেই চিকিৎসার কথা আমরা ফোনে ওকে জানিয়েছি। আর একটা স্ক্যান করিয়ে নিলে ভালো হয়। তাহলে আমরা বুঝতে পারব কতটুকু আঘাত পেয়েছে।
নভেম্বরে টি-টোয়েন্টি কর্পোরেট লিগে খেলার ইচ্ছার কথা বলেছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল এই অধিনায়ক। কিন্তু ইনজুরির কারণে অনিশ্চয়তার মধ্যে পড়লো মাশরাফির মাঠে ফেরার দিনক্ষণ।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম