শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতাকে হারিয়ে প্লে-অফের আরো কাছে কোহলিরা

news-image

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সকে একরকম উড়িয়ে দিয়ে প্লে-অফের আরো কাছে চলে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার ৮ উইকেটে সহজ জয় তুলে নেয় বিরাট কোহলির দল। প্রথম লেগে কলকাতাকে ৮২ রানে হারিয়েছিল তারা।

এদিনের জয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে বেঙ্গালুরু। সমান ম্যাচে ১৪ পয়েন্ট হলেও রান-রেটে এগিয়ে থেকে এক নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে এই হারের ফলে চার নম্বরে থাকলেও রান-রেটে অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে গেল কলকাতা।

দলটির দেওয়া ৮৫ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে ১৩.৩ ওভারে ছুঁয়ে ফেলে বেঙ্গালুরু। অ্যারন ফিঞ্চ ১৬ এবং দেবদূত পারিক্কল ২৫ রান করে আউট হন। এরপর গুরকীরত সিং এবং বিরাট কোহলি দলকে জেতান। কোহলি ১৮ এবং গুরকীরত ২১ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে প্রথম ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান তুলেছিল কলকাতা। আইপিএলের ইতিহাসে অল-আউট না হওয়া কোনো দলের এটাই সর্বনিম্ন স্কোর।

এর আগে ২০০৯ আইপিএলে ডারবানে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাব করেছিল ৮ উইকেটে ৯২ রান।

তিন বছর আগে বেঙ্গালুরুকে ৪৯ রানে অলআউট করে রেকর্ড গড়েছিল কলকাতা। ২০১৭ আইপিএলে ইডেন গার্ডেনের অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি। আইপিএলের ইতিহাসে যা সর্বনিম্ন স্কোর। আর কলকাতার সর্বনিম্ন স্কোর হল ৬৭ রান। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই রান করেছিল কলকাতা।

ম্যাচসেরা হয়েছেন বেঙ্গালুরুর মোহাম্মদ সিরাজ। ৪ ওভার বল করে মাত্র ৮ রান খরচায় ২ মেডেনসহ নিয়েছেন ৩ উইকেট।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা