,

১৩ মিনিটের ঝড়ে হারল রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচের ২৯ মিনিট থেকে ৪২ মিনিট। এই ১৩ মিনিটে যেনো ঝড় বয়ে যায় রিয়াল মাদ্রিদের উপর দিয়ে। তাও নিজদের মাঠ বার্নাব্যু-তে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই। শাখতার এফসির কাছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হেরে ইউসিএলে যাত্রা শুরু করে লস ব্লাংকোসরা। সেই ১৩ মিনিটে তিন গোল হজম করা রিয়াল শোধ করতে পেরেছে মাত্র দুটি। শেষ পর্যন্ত ৩-২ ব্যাবধানের হার নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।

তাও অবাক করা বিষয় শাখতারের মূল দলের ১০ জন খেলতে পারেননি করোনার কারণে। করোনাভাইরাসে জর্জরিত ইউক্রেনের দলটি তবুও রিয়ালকে হারিয়েছে তাদের ঘরে এসেই। ম্যাচে শাখতার গোলের সূচনা করে ২৯ মিনিটে। মিলিতাওয়ের ভুলেই বক্সের ভেতর বল অরক্ষিত পেয়ে শাখতারের লেমস মার্টিনস গোল করতে ভুল করেননি।

দ্বিতীয় গোলের জন্য শাখতারকে বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। এবার বিপদ ডেকে এনেছেন রিয়ালের ডিফেন্ডার ভারানে, বল ক্লিয়ার করতে গিয়ে বল উলটো জড়িয়ে দিয়েছেন জালে। ঠিক প্রথমার্ধ শেষের আগে তেতের ব্যাকহিল থেকে বল জালে জড়িয়ে দিয়েছেন ইসরায়েলি ম্যানর সলোমন। বিরতির আগে ১৩ মিনিটে ৩ গোল হজম করে রিয়াল।

দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে লুকা মদ্রিচ, বক্সের অনেক বাইরে থেকে ডান পায়ের গোলার মতো শট জড়িয়ে যায় জালে। এ অর্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামেন বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র। শাখতারের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ভিনসিয়াস গোল করলেন নামার ১৫ সেকেন্ডের মধ্যে। এর পর আর কোনো গোলই শোধ করতে পারেননি জিদানের শিষ্যরা। এই ম্যাচে ছিলেন না দলের অন্যতম সেরা খেলোয়াড় সার্জিও রামোস। তাকে ছাড়া চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ সাত ম্যাচের ছয়টিতেই হারে রিয়াল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা