,

শিক্ষা ভবনেই করোনা সচেতনতা নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার অভিঘাতে চলতি বছর অনুষ্ঠিত হবে না এইসএসসি বা সমমান পরীক্ষা। সর্বশেষ বুধবার মাধ্যমিক পর্যায়ের সব পরীক্ষাও বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। যেখানে এইসব পরীক্ষা বাতিল করার মূলে রয়েছে করোনা সংক্রমণ সেখানে খোদ শিক্ষা ভবনেই নেই করোনা সচেতনতা।

রাজধানীর আবদুল গণি সড়কে অবস্থিত শিক্ষা ভবন ঘুরে দেখা যায়, করোনার ‌‘সেকেন্ড ওয়েভ’-এর এই সময়ে সারাদেশ থেকে কাজের প্রয়োজনে যেসব শিক্ষকরা এখানে আসছেন তাদের অধিকাংশের মুখেই নেই মাস্ক। কাজের জন্য যেসব শিক্ষকরা অপেক্ষমাণ রয়েছেন তারাও সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে বসে আছেন। এমনকি অনেক কর্মচারীদের মুখেও মাস্ক দেখা যায়নি।

অথচ এর আগে গত সোমবার মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভবনের প্রবেশ মুখে জীবাণুনাশক যেসব সরঞ্জাম রয়েছে তাও দীর্ঘ দিন অচল হয়ে রয়েছে। এছাড়াও হাত ধোয়ার যে বেসিন রয়েছে সেখানেও কোনো সাবান বা পানির ব্যবস্থা দেখা যায়নি।

এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে যখন সব ধরণের পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তখন শিক্ষা ভবনের এমন চিত্র সত্যিই হতাশাজনক।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, সত্যিই এমন অবস্থার কথা আমার জানা ছিলো না। আমি অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক