,

শহীদ মিনার ভাঙচুরের মামলায় যুব মহিলা লীগ কর্মী গ্রেফতার

news-image

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি ফাতেমা শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে বারটার দিকে সিটি পার্ক নতুন চরের বাসা থেকে তাকে গ্রেফতার করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হযরত আলীর নেতৃত্বে একদল পুলিশ। আদালতের নির্দেশে বুধবার সকালে ঝালকাঠি থানায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলা সূত্রে জানা যায়, সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা মন্ডল গত রবিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমি কেকা ও শহর বিএনপি সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, যুব মহিলা লীগ কর্মী ফতেমা শরীফসহ ১৭ জনের নামে দ্রুত বিচার আইনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী মামলা করেন।

বিচারক পুলিশকে বাদীর অভিযোগ এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেন। বুধবার সকাল সাড়ে নয়টায় আদালতের আদেশ হাতে পেয়ে দ্রুত বিচার আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড হয়।

মামলা দায়েরের পরপরই তদন্ত কর্মকর্তা এসআই হযরত আলী এজাহার ভুক্ত ৩ নং আসামি ফতেমা শরীফকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলায় প্রধান শিক্ষক রীতা মন্ডল অভিযোগ করেন বিদ্যালয়ের খেলার মাঠের উত্তরপূর্ব কর্নারে শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। গত ১৪ আগস্ট বিদ্যালয়ের সভাপতি পদ থেকে বাদ পড়া শারমীন মৌসুমি কেকা, আনিসুর রহমান তাপু ও ফতেমা শরীফের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ১২/১৪ জন ব্যক্তি শহীদ মিনার ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেন।

এসআই হযরত আলী বলেন, আসামি ফাতেমা শরীফকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রয়োজনে রিমান্ড আবেদন করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা