,

মালয়েশিয়ায় বিচার ছাড়াই আটকে রাখার বিল পাস

malaysia-parliamentআন্তর্জাতিক ডেস্ক : ইসলামি চরমপন্থীদের হুমকি মোকাবেলার কথা বলে বিতর্কিত সন্ত্রাসবিরোধী বিল পাস করল মালয়েশিয়া। দেশটির রাজধানী কুয়ালালামপুরে হামলা চালানোর পরিকল্পনাকারী সন্দেহে পুলিশের হাতে ১৭ জন আটক হওয়ার ঘোষণার কয়েক ঘন্টার মাথায় পাস হল বিলটি। এদিকে এ ধরনের পদক্ষেপের মধ্য দিয়ে মানবাধিকারের ক্ষেত্রে মালয়েশিয়া অনেক পিছিয়ে গেল উল্লেখ করে বিলটির তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

সন্ত্রাসবিরোধী বিলটি নিয়ে সোমবার অনেক রাত পর্যন্ত মালয়েশিয়ার পার্লামেন্টে বিতর্ক হয়। বিতর্কিত এ আইন অনুযায়ী, কোন ধরনের বিচার ছাড়াই দুই বছর পর্যন্ত সন্দেভাজনদের আটকে রাখা সম্ভব হবে। এমনকি দুই বছর শেষে আটকে রাখার সময়সীমা আরও বাড়ানো যাবে। একইসঙ্গে প্রস্তাবিত আইনের আওতায়, সন্দেহ হলে মালয়েশীয় কিংবা বিদেশিদের ভ্রমণের কাগজপত্র বাতিল করতে পারবে সরকার।

বিলটিকে আইনে পরিণত করতে সিনেটের অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। তবে সিনেট ক্ষমতাসীন জোটের নিয়ন্ত্রণে থাকায় সেখানেও বিলটি পাস হওয়া অনেকটা অবধারিত।

হিউম্যান রাইটস ওয়াচের মানবাধিকার কর্মী ফিল রবার্টসন বলেন, ‘কোন বিচার ছাড়া নির্দিষ্ট সময় ধরে কাউকে আটকে রাখার এ সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে।’

তবে মালয়েশিয়া কর্তৃপক্ষের দাবি, সিরিয়া আর ইরাকে সশস্ত্রদের সমর্থন দেন ও তাদেও হয়ে লড়াই করেন এমন মালয়েশীয়দের দেশের ভেতরে নাশকতা তৈরি থেকে দূরে রাখতে এ আইন জরুরি। মালয়েশীয় সরকারের হিসেব অনুযায়ী, দেশের ৬৭ জন মানুষ আইএস’র হয়ে লড়াই করতে ইরাক ও সিরিয়ায় গেছে। এছাড়া আইএস’র সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এমন মানুষের সংখ্যা ১২০ জন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি জানান, সোমবার যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ১৪ বছর বয়সী কিশোরও রয়েছে। গ্রেফতারকৃতরা পুলিশ স্টেশন এবং সেনা ঘাঁটিতে হামলার পরিল্পনা করছিল বলেও দাবি করেন তিনি।
পুলিশের বরাতে বিবিসি জানায়, সন্দেহভাজনদের দু’জন সদ্য সিরিয়া থেকে ফেরত এসেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ