নির্বাচনী প্রচারণা বাদ দিলেন মেলানিয়া

news-image

অনলাইন ডেস্ক : অসুস্থতার কারণে গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্য পেনসিলভানিয়ায় তার পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণা সফর বাতিল করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ‘দীর্ঘস্থায়ী কাশিতে’ ভুতছেন তিনি।

মঙ্গলবার মেলানিয়ার মুখপাত্র স্টিফানি গ্রিশাম মেলানিয়ার নির্বাচনী প্রচারণা বাতিলের কথা জানান। সিএনএন’কে তিনি বলেন, “মেলানিয়া কভিড-১৯ থেকে সুস্থ হওয়ার পর থেকে প্রতিদিন ভালো অনুভব করছেন। তবে দীর্ঘস্থায়ী কাশি থাকায় তিনি আজ নির্বাচনী সফর করবেন না।”

মার্কিন ফার্স্ট লেডির পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী বিগত কয়েক মাসের মধ্যে তার এই প্রথম মঙ্গলবার রাতে পেনসিলভানিয়ার ইরিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল।

এর আগে ২ অক্টোবর সকালে প্রেসিডেন্ট ঘোষণা দেন তিনি এবং মেলানিয়া উভয়ই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ